Friday, July 18th, 2025
নির্মল পাইক সভাপতি : মুনান সাধারণ সম্পাদক
জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
পিরোজপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নির্মল চন্দ্র পাইক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ আহম্মেদ মুনান নির্বাচিত হয়েছেন।শুক্রবার পিরোজপুর জেলা আইনজীবী সমিতি ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে বরুন কুমার শীলসহ সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, রেজভি আহম্মদ জাকির, সফিকুল ইসলাম জুয়েল, বকতিয়ার হোসেন সবুজ, বশির হাওলাদার, মোস্তফা লিটু, আব্দুল্লাহ মাতুব্বর।
গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান : নদীপথে টহল জোরদার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী
গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে নদীপথে টহল জোরদার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।শুক্রবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।তিনি বলেন, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর সংঘটিত হামলার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী।নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা দিনরাত টহল চালিয়ে যাচ্ছে। সন্দেহভাজন নৌযানসমূহে তল্লাশি, যাত্রী পরিচয় যাচাই ও সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করাবিস্তারিত পড়ুন
