Tuesday, July 15th, 2025
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোল্লা নাসির উদ্দিন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে খাদ্য গুদাম পরিদর্শকের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ
অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে বাগেরহাটের খাদ্য পরিদর্শক ও বাগেরহাট-২ আসনের সাবেক এমপি মীর শওকাত আলী বাদশার এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।মঙ্গলবার বাগেরহাট দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।আওয়ামী লীগ সরকারের সময়ে অচীন কুমার দাস তার চাকুরীর পাশাপাশি তৎকালীন এমপির এপিএস হিসেবে ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন করেছেন।বাগেরহাট দুর্নীতি দমন কমিশন এর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান জানান, খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে ২০২৪ সালের শেষের দিকে বাগেরহাটবিস্তারিত পড়ুন
