Sunday, July 13th, 2025
পিরোজপুরের মঠবাড়িয়ায় খেলার মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মো. নাসির উদ্দিন আহম্মেদ (৬৮) নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকাল ৫টার দিকে উপজেলা শহরের কে. এম. লতীফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি শনিবার থেকে নিখোঁজ ছিলেন।নিহত শিক্ষক নাসির উদ্দিন মঠবাড়িয়া কে. এম. লতীফ ইনস্টিটিউশনের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক ছিলেন। তিনি শারীরিক অসুস্থতার জন্য ২০১৪ সালের ৩১ মে স্বেচ্ছায় শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন।শিক্ষক নাসির উদ্দিন মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবুল হাশেম হাওলাদারের ছেলে। স্কুল শিক্ষকের ছোট ভাই মো.বিস্তারিত পড়ুন
পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো, লড়াই চালিয়ে যাবো : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে সরকার পেয়েছি, সেই সরকারকে সকলে মিলে সহযোগিতা করার জন্য আমরা আহবান করেছিলাম। আমরা বলেছিলাম- আসুন সকলে মিলে এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্ত আমাদের সেই আহবানে সবাই সাড়া দেয়নি, কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, কেউ কেউ শুধু দ্রুত নির্বাচন চাইছে। সরকার তাদের কাছে গুরুত্বপূর্ন মনে হয়নি। কিন্ত আমরা বলেছি সংস্কার লাগবে, আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটি নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পূর্নগঠন করবো। দেশেরবিস্তারিত পড়ুন
