Saturday, June 14th, 2025
পিরোজপুরে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট : পিরোজপুর পৌরসভা চ্যাম্পিয়ান
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে পিরোজপুর পৌরসভা চ্যাম্পিয়ান হয়েছে। শনিবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পিরোজপুর পৌরসভা ৩-১ গোলে পিরোজপুর সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। উভয় দলে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। প্রথমার্ধের ১৪ মিনিটে মহিবুল্লাহর গোলে এগিয়ে যায় পিরোজপুর পৌরসভা একাদশ। এরপর খেলার ২৮ মিনিটে পিরোজপুর সদর উপজেলা একাদশের পক্ষে তরিকুল গোল করে ১-১ খেলায় সমতা আনে। প্রথমার্ধের ৪৪ মিনিটে আবার গোল করে পিরোজপুর পৌরসভাকে এগিয়ে নেন মোর্শেদ। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান ৩-১বিস্তারিত পড়ুন
