প্রধান সূচি

Monday, May 19th, 2025

 

গণমাধ্যমকর্মীদের অপ-সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, গণমাধ্যমকর্মীদের দলীয়করণ থেকে বেরিয়ে এসে চাঞ্চল্যকর সংবাদ পরিবেশন ও অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে। গণমাধ্যম একটি দেশের চতুর্থ স্তম্ভ। এর মূলকাজ হচ্ছে স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদপত্র ও সাংবাদিকদের সঙ্গে স্বাধীনতা অস্থিমজ্জায় জড়িত। সোমবার পিরোজপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, রাজনীতি ব্যক্তিগত বিষয়। পেশাদারত্বের ক্ষেত্রে নীতি- নৈতিকতা থাকতে হবে। নিজস্ব মতামত পরিহারবিস্তারিত পড়ুন


বাগেরহাটে তিন দফা দাবিতে মেরিন ইনস্টিটিউটে শাটডাউন

বাগেরহাটে সিডিসি প্রদানসহ তিন দফা দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯টায় প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘সিডিসি প্রদান কর, বেকারত্ব দূর কর, ডিজি শিপিংয়ের কালো হাত ভেঙ্গে দেও গুড়িয়ে দেও, সরকারি চাকুরীতে প্রবেশাধিকার নিশ্চিত কর, প্রশিক্ষণ ও প্রশিক্ষকদের মান উন্নয়ন কর করতে হবে’ এ ধরণের শ্লোগান দেয়। শাটডাউন চলাকালে প্রতিষ্ঠানের প্রশিক্ষকদের গেটের ভিতরে প্রবেশ করতে বাঁধা দেয় শিক্ষার্থীরা। অনুরোধের মুখে শিক্ষক ও কর্মকর্তাদের ভিতর প্রবেশ করতে দেওয়া হয়। একপর্যায়ে সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে উপজেলার ৫২নং মধ্য মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে৷ সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম৷ সমাজ সেবক নাসির উদ্দিন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শফিকুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি, কোডেকের পাথরঘাটা এলাকা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, এরিয়া অফিসার (এনরিচ প্রকল্প) প্রশান্ত চক্রবর্তী, কোডেক মঠবাড়িয়া শাখার ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম প্রমুখ৷ এসময় শিক্ষার্থীদের মাঝে ১৫০টিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial