Saturday, May 17th, 2025
পিরোজপুরে ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প অনুমোদনের দাবিতে মানববন্ধন
পিরোজপুরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প দ্রæত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ মানববন্ধন করেন। এ সময় তারা প্রকল্পটি দ্রæত অনুমোদন করে ঈদ-উল আযহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দেওয়া, প্রকল্পের গ্রেডভূক্ত জনবলকে রাজস্বভূক্ত করা, সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রীয়ভাবে স্থানান্তর করা, কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্তবিস্তারিত পড়ুন
