Monday, May 12th, 2025
পিরোজপুরে বিস্ফোরক, চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলা
সাবেক জেলা পরিষদ সদস্য নাসির কারাগারে
পিরোজপুর সদর থানার বিস্ফোরক, চাঁদাবাজি, হত্যার চেষ্টা, ভাংচুর ও লুটপাটের মামলায় গ্রেফতার পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য যুবলীগ নেতা নাসির উদ্দিন হাওলাদারকে সোমবার কারাগারে প্রেরণ করেছে আদালত। এর আগে রবিবার বিকেলে নাসিরকে ঢাকার যাত্রাবাড়ী থানার ভাংগাপ্রেস এলাকা থেকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। জানা গেছে, পিরোজপুর সদর থানায় গত ৭ এপ্রিল পিরোজপুরে জেলা কৃষক লীগের সভাপতি ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চান মিয়া মাঝি, তার ভাগ্নে পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য যুবলীগ নেতা নাসির উদ্দিন হাওরাদারসহ এজাহার নামীয় ১০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, ঘর ভাংচুর, লুটপাট, গুলিবর্ষন ও বোমাবিস্তারিত পড়ুন
