Friday, May 9th, 2025
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পিবিপ্রবির একাডেমিক ভবন ও পিরোজপুর সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৬ শতাংশ। একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের আওতাভুক্ত স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সমাপ্তি হল। প্রতিটি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপকবিস্তারিত পড়ুন
