Wednesday, May 7th, 2025
স্বরূপকাঠীতে চুরির অভিযোগে যুবককে নির্যাতনের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মো. পারভেজ (৩২) নামে এক যুবককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই যুবকের স্ত্রী এবং বৃদ্ধা মায়ের সামনে থেকে সকালে ঘুম থেকে উঠিয়ে টেনে হিচড়ে ঘর থেকে বের করে নিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে মো. কামরুল হাসান খোকন নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২৬ এপ্রিল সকালে উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল গ্রামে। তবে বিষয়টি বুধবার জানাজনি হয়। নির্যাতনকারী কামরুল হাসান খোকন উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল গ্রামের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক। এলাকার একটি চুরির ঘটনায় সন্দেহে যুবক পারভেজকে গাছের সাথেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রাম অনুমোদন পাওয়ায় আনন্দ র্যালী
পিরোজপুর সরকারী মহিলা কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের অনুমোদন পাওয়ায় আনন্দে র্যালী করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় পিরোজপুর সরকারী মহিলা কলেজে প্রাঙ্গন থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর সরকারী মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিরোজপুর উপ আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক নিখিল চন্দ্র হালদার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিরোজপুর উপ আঞ্চলিক কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। পিরোজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ উন্মুক্তবিস্তারিত পড়ুন
