Saturday, May 3rd, 2025
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামবিদ্বেষী ও জনবিচ্ছিন্ন : মাওলানা গাজী আতাউর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ইসলামবিদ্বেষী ও জনবিচ্ছিন্ন। নারী বিষয়ক কমিশনের বেশ কিছু সুপারিশ এমন, যা পশ্চিমা মতবাদ দ্বারা অনুপ্রাণিত এবং বাংলাদেশের সামাজিক বাস্তবতা, নারী সমাজের প্রকৃত চাহিদা ও জীবন সংগ্রামের সম্পূর্ণ বিপরীত। শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে ‘জেলা ও উপজেলা দায়িত্বশীল তারবিয়াত’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, নারীপাচার, যৌন নিপীড়ন ও দারিদ্র্যজনিত কারণে যারা পতিতাবৃত্তিতে বাধ্য হচ্ছেন, তাদের পুনর্বাসন ও সমাজে স্বাভাবিক জীবন নিশ্চিতবিস্তারিত পড়ুন
