Sunday, April 6th, 2025
পিরোজপুরে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
পিরোজপুর সদর উপজেলার কুমারখালি মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলিমকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। রবিবার বিকেলে আদালতে মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আব্দুল আলিম পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়নের সাতবেকুটিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ মাদ্রাসা শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে পিরোজপুর পৌরসভাধীন উত্তর শিকারপুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সিরাজুল ইসলাম। মাদ্রাসারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পিরোজপুর সার্কিট হাউসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকবিস্তারিত পড়ুন
