Saturday, April 5th, 2025
চাঁদাবাজ-দুর্নীতি-সন্ত্রাস-ছিনতাই-মাদকমুক্তসহ বিভিন্ন দাবীতে পিরোজপুরে মানববন্ধন
চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাস, ছিনতাই, মাদকমুক্তসহ বিভিন্ন দাবীতে পিরোজপুর শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুশাসন সুরক্ষা পরিষদ পিরোজপুরের উদ্যোগে শনিবার শহরের ক্লাব রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে শহরের বিভিন্ন স্তরের ব্যক্তিগণ অংশ নেন। ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, এডভোকেট জসীম উদ্দিন, সুজনের সাধারণ সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহ আলম শেখ, সমাজকর্মী রেজাউল হক রিয়াজ, মো. বাহাদুর হোসেন, প্রধান শিক্ষক রেজাউল করিম, শেখ আব্দুর রহমান প্রমুখ।
