প্রধান সূচি

Sunday, March 30th, 2025

 

চাঁদ দেখা গেছে : কাল ঈদ

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার। আজ রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। এর আগে ঈদুল ফিতরের দিন নির্ধারণে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়বিস্তারিত পড়ুন


সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাউখালীতে ঈদের নামাজ আদায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের কাউখালীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। উপজেলার শিয়ালকাঠী গ্রামে মোল্লাবাড়ি এলাকায় আজ রবিবার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের এমন ধারা এক দশক ধরে চলে আসছে। এ সময় ঈদ জামাতের ইমামতি করেন মো. জহিরুল ইসলাম। এলাকাবাসী জানান, উপজেলার একটি অংশের মুসল্লিরা শিয়ালকাঠি এই মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial