প্রধান সূচি

Thursday, March 20th, 2025

 

ভান্ডারিয়ায় মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের ন্যায্য মূল্যের দোকান

অসহায় গরীব দু:স্থ ও ছিন্নমূলের মানুষের কথা চিন্তা করে পিরোজপুরের ভান্ডারিয়ায় মাসব্যাপী ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের তরুন উদ্যোক্তারা। পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনের সদস্যরা বাজার থেকে চিনি, ছোলা, চিড়া, মুড়ি, খেজুর, ডিম, নুডলস, চাল, ডাল, তেল, তরমুজ ক্রয় করে মানুষের মাঝে কম দামে বিক্রি করেন। ভান্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুর পাড়ে প্রথম রোজা থেকে শুরু হওয়া এ বাজার চলবে ২৪ রমজান পর্যন্ত। ২৫ রমজান থেকে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রি করা হবে। উদ্যোক্তরা জানিয়েছেন, তারা এ উদ্যোগটি শুরু করেছেন স্থানীয়দের সুবিধার কথা মাথায় রেখে। দোকানে চাল,বিস্তারিত পড়ুন


কাউখালীতে ভেজাল নারিকেল তেলের কারখানা জব্দ

পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন ব্রান্ডের নকল নারিকেল তেল, সরিষার তেল, গাওয়া ঘি, ডিটারজেন্ট পাউডার, আচারসহ বিভিন্ন পণ্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে আসপদ্দী একটি বাড়ি থেকে একটি অবৈধ তেলের কারখানা জব্দ করা হয়েছে। এলাকাবাসী জানান, স্থানীয় আব্দুস সালামের বাসায় তার জামাই শামীম আকন নামে এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে এ ধরণের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানের খবর শুনে বাসার সকলে পালিয়ে যায়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর গোপন সংবাদে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল মোল্লা অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়েরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ভেজাল শিশু খাদ্য কারখানায় অভিযান : দুইজনের কারাদন্ড

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অনুমোদনহীন একটি শিশু খাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে কারখানার দুই মালিককে কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিবেচনায় কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। বুধবার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দর বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা গেছে, ভাই ভাই ফুড প্রোডাক্টস নামে ওই অবৈধ কারখানায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কেমিক্যাল, ক্ষতিকর রং, অস্বাস্থ্যকর উপাদান ও নিষিদ্ধবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial