প্রধান সূচি

Wednesday, March 19th, 2025

 

পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেকের বিরুদ্ধে দুদকের মামলা

পিরোজপুরের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী এবং তার স্বামী পিরোজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পিরোজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদকের পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেছেন (মামলা নং- ০৩/২০২৫ এবং ০৪/২০২৫)। পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মো. আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, মো. মজিবুর রহমান খালেক পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালেরবিস্তারিত পড়ুন


পরীক্ষায় ফেল করায়

ইনস্টিটিউট ইনচার্জের বিরুদ্ধে মামলার হুমকি এক ছাত্র সমন্বয়কের

নার্সিং পরীক্ষায় ফেল করায় পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের বিরুদ্ধে মামলার করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মিজানুর রহমান নামের এক ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে। ছাত্র সমন্বয়ক পরিচয় দেওয়া মিজানুর রহমান সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার আবু তালেবের ছেলে এবং পিরোজপুর নার্সিং ইনিস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা গেছে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষার গত ১১ মার্চ প্রকাশিত ফলাফলে এক বিষয় অকৃতকার্য হয় মিজানুর রহমান। এর পর থেকে ইনিস্টিটিউট ইনচার্জের বিরুদ্ধে মামলার হুমকিসহ ইনিস্টিটিউটের আরও কয়েকজন ইন্সট্রাক্টরকে বিভিন্নভাবে হয়রানীর অভিযোগ উঠে ওই ছাত্রের বিরুদ্ধে। হুমকির কথা স্বীকার করে পিরোজপুর নার্সিং ইনিষ্টিটিউটেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial