Saturday, March 15th, 2025
রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঝালকাঠির রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮নং ওয়ার্ডের হাজী সৈয়দ আফছার উদ্দিন মেমোরিয়াল হাইস্কুল মাঠে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানে বিকেলের পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী আসতে থাকে। সাতুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নূরল হাসান নান্নু। উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শামীম মেম্বার, রাজাপুর উপজেলা যুবদল সদস্য জাকির কাজী, সাতুরিয়াবিস্তারিত পড়ুন
