Sunday, February 23rd, 2025
পিরোজপুরে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত
নতুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পক্তকরণের লক্ষ্যে পিরোজপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক এর আয়োজনে রবিবার সকালে ডাক দিয়ে যাই এর হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) আওতায় সিঙ্গাপুরভিত্তিক দাতা সংস্থা টিকটক এর আর্থিক সহায়তায় ক্লাইমেট রিজিলিয়েন্ট এন্টারপ্রিনিউরশিপ প্রোগ্রাম ফর ইয়থ লেড বিজনেস প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় ৫০ জন নারী ও পুরুষ অংশগ্রহন করে। কর্মশালা পরিচালনা করেন ব্র্যাক এর জেলা ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন। এ সময় প্রগতি এর এরিয়া ম্যানেজার বাবলু মন্ডল, ব্র্যাকের উপজেলা হিসাব রক্ষক মো. জাহাঙ্গীর আলম, ম্যানেজার (দাবি) কিরন চন্দ্র পান্ডে,বিস্তারিত পড়ুন
