Sunday, February 9th, 2025
স্বরূপকাঠীতে ছেলেকে জিম্মি করে পিতার কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ : মামলা দায়ের
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নে চাঁদাবাজির অভিযোগে মো. সোহেল মোল্লা (২৭), রুবেল সিকদার ওরফে শাকিল (২৮), মো. আরিফ ফকির (২৬) নামে তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার রাতে ওই ইউনিয়নের বিজন রায় নামে এক ব্যক্তি বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন। জানা গেছে, গত বছরের ২৫ নভেম্বর রাতে আসামীরা মামলার বাদী বিজন রায়ের ছেলেকে জিম্মি করে তার কাছ থেকে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। বিজন ছেলের প্রাণ রক্ষায় আসামীদের চাহিদানুযায়ী ওই চাঁদা দিয়েছেন। আসামী সোহেল গুয়ারেখা ইউনিয়ের আব্দুল হাই মোল্লা, রুবেল সিকদার ওরফে শাকিল কুদ্দুস সিকদারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সাবেক ৩ এমপিসহ আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীর নামে মামলা : সাবেক এসপি আটক
বাগেরহাটে ফকিরহাটে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ভাংচুর করার অভিযোগে বাগেরহাটের সাবেক ৩ এমপিসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। শনিবার রাতে রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় এই মামলা দায়ের করেন। এই মামলায় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন, বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সায়হান নাসের তন্ময়, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান, আওয়ামী লীগের বাগেরহাট জেলাবিস্তারিত পড়ুন
