প্রধান সূচি

Saturday, February 1st, 2025

 

মোড়েলগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ইজি বাইকের চালকসহ নিহত-২ : আহত ৩

বাগেরহাটের মোড়েলগঞ্জে দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন আরোহী। শনিবার বিকেলে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস নামের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপ দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক নারী যাত্রীর মৃত্যু হয়। নিহত ও আহতদের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়া আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতরাবিস্তারিত পড়ুন


আগামীকাল জাতীয় নিরাপদ খাদ্য দিবস

ড্রামের খোলা ভোজ্যতেল জনস্বাস্থ্যের জন্য হুমকি

আগামীকাল রবিবার জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’। নিরাপদ খাদ্য প্রাপ্তি জনগণের অধিকার হলেও ড্রামে বাজারজাতকৃত খোলা ভোজ্যতেল জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আইন অনুযায়ী ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ব্যতীত বাজারজাতকরণ নিষিদ্ধ। কিন্তু ড্রামের অধিকাংশ খোলা ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ নেই বা পরিমিত মাত্রায় থাকেনা। প্লাস্টিকের ড্রাম বারবার ব্যবহারের ফলে ভোজ্যতেল বিষাক্ত হতে পারে। তাছাড়া ড্রামের খোলা ভোজ্যতেলে ভেজাল মেশানোর সুযোগ থাকে। ফলে ‘ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ বাস্তবায়নে ড্রামের খোলা ভোজ্যতেল বাজারজাতকরণ একটি বড় বাধা হিসেবে কাজ করছে। জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট জরিপবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial