Saturday, December 28th, 2024
পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে ক্লাবের কোষাধ্যক্ষ এবং দপ্তর সম্পাদকের রিপোর্ট পেশ করা হয়। বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পর্ন্ন হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে সকলেই বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। বিকেল ৫টায় প্রেসক্লাব নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা পিরোজপুরের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকিরবিস্তারিত পড়ুন
