Friday, December 27th, 2024
মোংলা বন্দরসহ সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু : দেশব্যাপী নৌপথে অচলাবস্থার সৃষ্টি
মোংলা বন্দরসহ সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি পালন শুরু হয়েছে। চাঁদপুরে কার্গো জাহাজে খুন হওয়া শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা এবং দেশের সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজী ও ডাকাতি বন্ধে সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেয়ায় বৃহস্পতিবার মধ্যরাত (২৬ ডিসেম্বর ১২টা ১মিনিট) থেকে এ কর্মবিরতি পালন শুরু করেছেন নৌযান শ্রমিকেরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, সকল ধরণের পণ্যবাহী, তেল-গ্যাসবাহী ও বালুবাহী নৌযানের শ্রমিকেরা লাগাতার এ কর্মবিরতি শুরু করেছেন।বিস্তারিত পড়ুন
