Monday, December 9th, 2024
পিরোজপুরে ইউজিসির প্রতিনিধি দলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি) পরিদর্শন করেছেন। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যগণ হলেন- অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. এমদাদুল হক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী। ইউজিসির প্রতিনিধি দলের সদস্যগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি) এর ছাত্র এবং ছাত্রীদের জন্য জন্য আবাসিক হল হিসেবে ব্যবহারের জন্য সম্ভাব্য ভবন ও ফ্ল্যাটসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়া প্রতিনিধি দলেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই পতিপাদ্য নিয়ে পিরোজপুরে সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা। শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, দুদকের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি মুনিরুজ্জামান নাসিম, সনাকের সভাপতি এম এ রব্বানী ফিরোজ, শিক্ষাবিদ প্রফেসর শেখ সাইদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এসবিস্তারিত পড়ুন
