Tuesday, December 3rd, 2024
মালয়েশিয়ায় ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিটে বশেমুরবিপ্রবিপি শিক্ষার্থী নাওমি নাওয়ার
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৪ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর শিক্ষার্থী নাওমি নাওয়ার। সামাজিক উন্নয়ন ও জলবায়ু নিয়ে কাজ করা নাওমি বশেমুরবিপ্রবিপির গণিত বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ অধ্যয়নরত। নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী হয়ে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় নাওমিকে শুভেচ্ছা ও অভিননন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। মঙ্গলবার সকালে বশেমুরবিপ্রবিপি উপাচার্য তাঁর নিজ কার্যালয়ে নাওমিকে ফুলেল শুভেচ্ছা জানান। গত ২১ থেকে ২৪ নভেম্বরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইন্দুরকানীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আল-আমিন হাওলাদারের আড়াই বছর বয়সী শিশুপুত্র আরমান হাওলাদার বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা তাকে বাসায় দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
