প্রধান সূচি

Saturday, November 30th, 2024

 

ভান্ডারিয়ায় ব্যাবসায়ীকে কুপিয়ে অর্থ ছিনতাইয়ের মামলার আসামী আটক

র‌্যাব-৮ এর একটি দল বরিশাল রূপাতলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভান্ডারিয়ার বিকাশের অর্থ ছিনতাইয়ের মামলার আসামী শুভ শরীফ নামে এক যুবককে আটক করেছে। সে ভান্ডারিয়া উপজেলা পূর্ব ভান্ডারিয়া মহল্লার মোতালেব শরীফের ছেলে। শনিবার বিকেলে র‌্যাব আটককৃত শুভ শরীফকে ভান্ডারিয়া থানা পুলিশে হস্তান্তর করেছে। ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক নাজির আহমেদ জানান, শুভ শরীফ ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামী। তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় এলাকাবাসী গত ১৮ নভেম্বর রাতে রাব্বি হাওলাদার (১৮) এবং তায়েব হাওলাদারকে (১৯) আটক করে থানা পুলিশে সোপর্দ করে। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে দোকানবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে মাসুদ সাঈদীর আহবানে তুরস্কের ইজার ক্যাপাসি সংস্থার সহায়তা প্রদান

পিরোজপুর ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদীর আহবানে তুরস্কের ইজার ক্যাপাসি নামে একটি সংস্থা ইন্দুরকানীতে বিভিন্ন সহায়তা ও নগদ অর্থ প্রদান করেছে। শনিবার সকাল থেকে মাসুদ সাঈদীকে সাথে নিয়ে বিদেশী এ সংস্থার প্রতিনিধি দল সহায়তা প্রদান করেন। সহায়তার মধ্য রয়েছে বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নিহত শহীদ শুক্কুর আলী’র পরিবার ও আহত মোস্তফা মীরকে ২টি দোকান ঘর নির্মান, বৌডুবী মাদ্রাসার সামনে অজুখানা নির্মান, অস্বচ্ছল পরিবারের মাঝে ৫টি গরু, ১৫টি ছাগল বিতরণ, ২৩টি অগভীর নলকূপ স্থাপন এবং ২৫টি পরিবার ও একটি মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ। এসময় ইন্দুরকানী উপজেলা জামায়াতেবিস্তারিত পড়ুন


ইসলামের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সামছুল আলম বলেছেন, ইসলামের স্বার্থে আমাদের এক থাকতে হবে ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে মাসলাকের যত পার্থক্য থাকুক না কেন দিন শেষে আমাদেরকে জাতির স্বার্থে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ব্যাপারে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করলে চলবেন না। মাদ্রাসা শিক্ষকরা যথাযথ ভ‚মিকা রাখলেই এই দেশটিকে ইসলামের আলোকে গঠন করা যাবে। শনিবার পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান এবং স্থানীয় ফাজিল ও কামিল মাদ্রাসা অধ্যক্ষদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial