Wednesday, October 23rd, 2024
নাজিরপুরে পানিতে নিমজ্জিত পোষ্ট অফিস সড়ক : দুর্ভোগে উপজেলাবাসী
পিরোজপুরের নাজিরপুর উপজেলার পোষ্ট অফিস সড়কটি বছর ধরে পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। ফলে পোষ্ট অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের দুর্ভোগ চরমে উঠেছে। সড়কের পাশে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় সড়কে। পানি জমে থাকার কারণে পোষ্ট অফিসে এসে কাঙ্খিত সেবা নিতে পারছেন না উপজেলার মানুষ। চিঠিপত্র ছাড়াও বিদেশী রেমিট্যান্স দেশের আপনজনের কাছে পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এই পোষ্ট অফিস। আধুনিকতার ছোয়ায় বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে পোষ্ট অফিসের গুরুত্ব কিছুটা কমলেও ব্যাংকিং খাতের ভোগান্তির কারণে পোষ্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকাবিস্তারিত পড়ুন
