Monday, October 21st, 2024
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’
বঙ্গোপসাগরের কাছাকাছি উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপটি ক্রমেই শক্তি সঞ্চয় করে ২৩-২৪ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর সৃষ্ট সেই ঘূর্ণিঝড় ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রভাব ফেলার শঙ্কা রয়েছে। এবারের ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘ডানা’। এই নামটি মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দেওয়া। আরবি ভাষায় এই শব্দের অর্থ ‘সুন্দর এবং মূল্যবান মুক্তো’। ভয়ংকর এই ঘূর্ণিঝড়টি দমকা হাওয়াসহ ১৪০ কিলোমিটার বেগে আগামী ২৪ অক্টোবর উপকূলে আঘাত হানতে পারে। এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বঙ্গোপসাগরের লঘুচাপ সৃষ্টি হয়েছে। বর্তমানে দেশেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৫৭ হাজার কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে
মেয়েদের জরায়ু ক্যান্সাররোধে আগামী ২৪ অক্টোবর থেকে পিরোজপুরে এইচপিভি টিকাদান কর্মসূচির আওতায় ৫৬ হাজার ৭৩৭ জন কিশেরীকে টিকা প্রদান করা হবে। জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে সোমবার এক প্রেস ব্রিফিং-এ এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ সিভিল সার্জন বলেন, আমাদের দেশে প্রতিবছর প্রায় ৮ হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়। তাদের মধ্যে প্রায় ৫ হাজার কিশোরী মৃত্যুবরণ করে। জরায়ু ক্যান্সারের মূল কারণ হলো ‘এইচপিভি’ নামের একটি ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিনামূলে এ দেশের কিশোরীদের এই টিকার আওতায় নিয়ে আসতে চাচ্ছে। তাইবিস্তারিত পড়ুন
বলার মতো কোন গল্প নেই …
বলার মতো কোনো গল্প নেই, শুধু নি:শ্বাসের ঢেউ, আকাশের মেঘেরা আসে যায়, কেউ কেউ থামে না কেউ। শব্দেরা হারায়, হারিয়ে যায়, ভাঙা কথারা চুপ, বলার মতো কিছু নেই আজ, তবু ভরে আছে বুক। পথের ধুলো মাখা সময়, হেঁটে যায় নির্বাক, বলার মতো কোনো গল্প নেই, তবু কথারা থাকে থাক। হয়তো এই নীরবতাই একদিন, গল্প হবে কারও কাছে, বলার মতো কিছু নেই তবু, মনে জমে থাকে।
