Thursday, October 17th, 2024
মঠবাড়িয়ায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, আ’লীগ সভাপতি ও সম্পাদকসহ ৩ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও বিএনপি নেতার বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় বুধবার রাতে পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান রায়জিদ আহম্মেদ খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ৩ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগের ৪৪ জন নামীয় এবং অজ্ঞাত ২৭০ জনকে আসামী করা হয়েছে। একটি মামলার বাদী উপজেলা মৎস্যজীবী দলের সহ-সাংগঠনিক সম্পাদক লাভু মিয়া তারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের নকল কীটনাশক জব্দ করেছে। এসময় নিষিদ্ধ বালাইনাশক মজুদ ও বাজারজাত করণের অভিযোগে আল মদিননা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারি মো. আব্দুস সালাম নামে এ কীটনাশক ব্যবসায়িকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার সকালে ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কীটনাশক ব্যবসায়ি আব্দুস সালামের বসতবাড়ির গুদাম থেকে নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়। পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগে কৃষির বালাইনাশক ডায়াযনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু বালাইনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষদ্ধ ঘোষণা করে। কিছুবিস্তারিত পড়ুন
