Friday, October 4th, 2024
হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মধ্যে সমতা রেখে সমাজকে নতুন করে নির্মান করতে হবে : যুবদল সভাপতি মোনায়েম মুন্না
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান যে যেই ধর্মের হোক না কেনো আমাদের মধ্যে সমতা রেখে আমাদের এ সমাজকে নতুন করে নির্মাণ করতে হবে। আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আপনারা মনে রাখবেন সংগঠন বর্হিভূত কোন কাজ সংগঠন গ্রহণ করছে না। শুক্রবার বিকেলে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীতে সাম্য ও মানবিক সমাজ বির্নিমানে দিক নির্দেশনামূলক যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমান আজ প্রায় ১৭ বছর দেশের বাইরে অবস্থান করছে, আমরা তাকে দেশে ফিরিয়েবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর অধিনায়কের শুভেচ্ছা বিনিময়
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন পিরোজপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আরিফুল ইসলাম (পিএসসি)। বৃহস্পতিবার রাতে পিরোজপুর প্রেসক্লাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আশ্বাস দেন। এ সময় সেনাবাহিনীর মেজর জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম সাংবাদিকদের কাছ থেকে পিরোজপুরের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এছাড়াবিস্তারিত পড়ুন
