Friday, September 27th, 2024
পিরোজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত
বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি র্যালী রেব হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বিশ্বনবী মোহাম্মদ (সা:) ও ইসলাম নিয়ে কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল
ভারতে বিজিবি নেতা কর্তৃক বিশ্বনবী মোহাম্মদ (সা:) ও ইসলাম নিয়ে কটুক্তি করার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মুসলিমরা। শুক্রবার জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ মোড় থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে সর্বস্তরের মুসলিমদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, বিশ্বনবী মোহাম্মদ (সা:) ও ইসলাম নিয়ে কটুক্তি করার জন্য প্রতিবাদ ও তিব্র নিন্দা জানাই। শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় নেতা নয় বিশ^নবী মোহাম্মদ রসুল (সা:) বিশ্ব মানবতার শান্তির অগ্রদূত। তিনি মুসলমানদের প্রাণ।বিস্তারিত পড়ুন
