Thursday, September 12th, 2024
স্বরূপকাঠীতে কুকুরের কামড়ে ১৭জন আহত : ভ্যাকসিন নেই হাসপাতালে
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় কুকুরের কামড়ে ১৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন গ্রাম এলাকায় ১৭ জন আহত হয়। কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্যে ৬জন শিশু-কিশোর এবং ৫জন বৃদ্ধ রয়েছে। আক্রান্তদের মধ্যে ১৬জন নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন। বাকি অপরজন অন্যত্র চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতাল থেকে কুকুরের কামড়ের কোন ভ্যাকসিন দেওয়া হয়নি আহতদের। বাইরে ওষুধের দোকান থেকে সকলকে ভ্যাকসিন কিনে আনতে হয়েছে। উপজেলার কৌড়িখাড়া গ্রামের মো. রিয়াজ হোসেন বলেন, তিনি বৃহস্পতিবার বিকেলে মোটর সাইকেলযোগে বাজারে আসছিলেন। এমন সময় একটি কুকুর এসেবিস্তারিত পড়ুন
যে উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সে উদ্দেশ্য পূরণ হয়নি : মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যেহেতু একটি গণবিপ্লবের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায়ে গঠিত হয়েছে, তাই এ সরকারকে সকল গণহত্যা, গুম, খুন ও অন্যায়ের বিচার করতে হবে। তিনি বলেন, ৫ আগস্ট যে উদ্দেশ্যে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা শহীদ হয়েছেন সে উদ্দেশ্য পূরণ হয়নি। এখনো দখলবাজি, চাঁদাবাজি চলছে। মাদ্রাসার শিক্ষার্থীদের এ ব্যাপারে সজাগ থাকার আহŸান জানিয়ে তিনি বলেন, যারা চাঁদাবাজি করতে আসবে তাদের এলাকা থেকে চিরতরে বিতারিত করতে হবে। এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের পক্ষে যেহেতু রাজনৈতিক ঐকমত্যবিস্তারিত পড়ুন
