Sunday, September 8th, 2024
পিরোজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
পিরোজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর র্যালি অনুষ্ঠিত হয়। সার্কিট হাউস চত্বর থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর উপস্থিতিতে র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক খানজাদা শাহারিয়ার বিন মান্নান। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ,বিস্তারিত পড়ুন
