Sunday, September 1st, 2024
স্বরূপকাঠীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইউএনও’র স্বাক্ষর নকল করার অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ক্রয়ে আর্থিক অনুদান প্রাপ্তির জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সীল ও স্বাক্ষর নকল করে ভুয়া প্রত্যয়ন তৈরীর অভিযোগ উঠেছে সঞ্জয় কুমার বড়াল নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তিনি উপজেলার পূর্বজলাবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক পদে চাকরি করছেন। জানা গেছে, নেছারাবাদ উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ক্রয়ের জন্য প্রতারণার আশ্রয় নিয়ে উক্ত প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান এর প্যাড, সিল ও স্বাক্ষর নকল করেন। সেই সিল ও াক্ষর ব্যবহার করে অনুদান প্রাপ্তির জন্য ইচ্ছামত প্রত্যয়নপত্র তৈরীবিস্তারিত পড়ুন
৪ সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান
আগামী ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হবে। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার দুপুরে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান। উল্লেখ্য, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছিল, সেসব লাইসেন্স স্থগিত করা হয়েছে। গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার অনুরোধ করা হয়।
