প্রধান সূচি

Friday, August 30th, 2024

 

ভারতীয় পুলিশের তথ্য

সাবেক ছাত্রলীগ নেতা পান্নাকে শ্বাসরোধে হত্যা : তবে পরিবারের দাবী ভিন্ন

সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভারতের পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে পান্নার পরিবার ও আত্মীয়দের দাবি, এ তথ্য সঠিক নয়। তাদের দাবি পান্না হার্ট অ্যাটাকে মারা গেছেন। সাবেক ছাত্রলীগ নেতা ইসাহাক আলী খান পান্নার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল অনেক আগেই। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,বিস্তারিত পড়ুন


৪৬ দিনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করবে জাতিসংঘ

গত ১ জুলাই থেকে আগস্টের ১৫ তারিখ পর্যন্ত ৪৬ দিনের সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ‘নিরপেক্ষ ও স্বাধীন’ তদন্ত করবে জাতিসংঘ। একইসঙ্গে কারা এর সঙ্গে জড়িত, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ কী, সেটিও খুঁজে বের করে ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। দীর্ঘমেয়াদি সংস্কারের বিষয়েও সুপারিশ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্কের কাছে চিঠি দেওয়া হলে তারা এই উত্তর দিয়েছে। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা কয়েক সপ্তাহের মধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং দল বাংলাদেশে পাঠাবে। অন্তর্র্বতী সরকার ওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial