প্রধান সূচি

Wednesday, August 21st, 2024

 

পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ

দেশের কল্যাণে সাংবাদিক ও শিক্ষার্থী একসাথে কাজ করার অঙ্গিকার

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আন্দোলন চলাকালীন সময় তাদের ওপর হওয়া নানা নির্যাতনসহ তাদের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এছাড়া সব সময় স্বচ্ছ ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের ভূমিকা রাখা এবং সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন তারা। আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা। দেশের সার্বিক কল্যাণে সাংবাদিক ও শিক্ষার্থী একসাথে কাজ করার অঙ্গিকার করেন তারা। সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতিবিস্তারিত পড়ুন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে পিরোজপুরে ছাত্রদলের শোকর‌্যালী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে শোকর‌্যালী করেছে জেলা ছাত্রদল। বুধবার দুপুরে জেলা বিএনপি’র কার্যালয় থেকে শোকর‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পথসভায় বক্তারা বলেন, বিগত আওয়ামী সরকারের দু:শাসনের আমলে এদেশের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের বিডিআর বিদ্রোহের নামে নির্মমভাবে পিলখানায় হত্যা করা হয়েছে। এছাড়াও শাপলা চত্বরে নিরীহ মাদ্রাসা ছাত্রদের হত্যার পাশাপাশিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial