Tuesday, August 20th, 2024
স্থগিতকৃত এইচএসসি পরীক্ষা বাতিল
চলতি বছরের স্থগিত করা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে।পরীক্ষার্থীদের দাবির মুখে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার আন্ত:শিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান। কীভাবে পরীক্ষার মূল্যায়ন করা হবে জানতে চাইলে তিনি বলেন, তা আমরা পরে জানিয়ে দেবো। উল্লেখ্য, গত ৩০ জুন থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার সারা দেশে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণেবিস্তারিত পড়ুন
এবার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা
এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকার যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় ফলের দোকানি ফরিদ শেখকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট শাকিল আহমেদের আদালতে মামলা করেন নিহতের বাবা সুলতান মিয়া। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। আগামী ১ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।বিস্তারিত পড়ুন
