প্রধান সূচি

Monday, August 12th, 2024

 

পিরোজপুরে মন্দিরসহ মানুষের জানমাল রক্ষায় পাহাড়া দিচ্ছে বিএনপির নেতা-কর্মীরা

পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে পিরোজপুরের ৭ উপজেলায় সনাতন ধর্মীয়দের উপাসনালয়সহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় দিনরাত পাহাড়া দেওয়া হচ্ছে। সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন এবং এর পরে সারাদেশের ন্যায় পিরোজপুরেও কিছু অনাকাঙ্খিত বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। যা একটি দুর্বৃত্ত গোষ্ঠীর কারবার। এর সাথে বিএনপি বা এর সহযোগী সংগঠনগুলোর কোন সংশ্লিষ্টতা নেই। বরং তাদের নেতা-কর্মীরা মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘরের নিরাপত্তা দেয়ার জন্য রাত জেগে পাহাড়া দিচ্ছে। আওয়ামী সরকারের ১৭ বছরের দু:শাসনে দেশের মানুষবিস্তারিত পড়ুন


পিরোজপুরের সব থানায় পুলিশের কার্যক্রম শুরু

পিরোজপুর জেলার ৭টি থানা, ৩টি তদন্ত কেন্দ্র, ১টি পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক বিভাগে পুরোপুরি কার্যক্রম চালু হয়েছে। সোমবার সকালে শহরের সিও অফিস মোড়ে ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু করে এবং পাশাপাশি ৭টি থানা, ৩টি তদন্ত কেন্দ্র, ১টি পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস এ সকল কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ বলে জানান পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)। পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) সকালে শহরের সিও অফিস মোড়ে দায়িত্বরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্রাফিক পুলিশদের দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial