Sunday, July 28th, 2024
এবার কী তবে চেয়ার দখলের দাবি
কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সহিংসতা হয়েছে। হামলা-সংঘর্ষ-নাশকতা-গুলিতে প্রকম্পিত ছিল পুরো দেশ। মৃত্যু হয়েছে বহু মানুষের, আহতের সংখ্যাও কয়েক হাজার। ধ্বংস হয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। এমনকি নাশকতার হাত থেকে রক্ষা পায়নি রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো স্টেশনও। ছাত্রদর আন্দোলন যেমন ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে, তেমনি দাবির দফাও উঠানামা করেছে। কোটা সংস্কারের এই একটি দাবিটি এখন আর একটি দাবির মধ্যে সীমাবন্ধ নেই। কখনও এক দফা দাবি, কখনও ছয় দফা দাবি, কখনও আট দফা আবার কখনও নয় দফা দাবিতে পরিণত হয়েছে। গত ২৩ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবশেষ নয়টি দাবি উত্থাপন করে।বিস্তারিত পড়ুন
