প্রধান সূচি

Tuesday, July 16th, 2024

 

নাজিরপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

পিরোজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এবং নাজিরপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল ১০টায় নাজিরপুর সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলার প্রায় ৩০টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন । উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রমেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। মুখ্য আলোচক ছিলেন পিরোজপুর দুর্নীতি দমন কমিশনের সহকারী উপপরিচালক মো. কামরুজ্জামান। প্রতিযোগিতায় বিচারক ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সঞ্জীব কুমার রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন হাওলাদার,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial