Friday, July 12th, 2024
নাজিরপুরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে গৃহবধূকে
জেলার নাজিরপুর উপজেলায় জুথিকা বালা (৫৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জুথিকা বালা শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ণ বালার স্ত্রী। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর ছেলে জুতিষ বালা ও তার চাচাতো ভাই উজ্জ্বল বালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে জুথিকা বালা ঘরে একাই ছিলেন। এ সময় তার স্বামী ও দুই ছেলে স্থানীয় শ্রীরামকাঠি বাজারে নিজেদের চায়ের দোকানে ছিলেন। রাত ১১টার দিকে বড় ছেলে জ্যোতিষবিস্তারিত পড়ুন
অসহনীয় সবজির বাজার
পিরোজপুরের কাউখালীতে যতই দিন যাচ্ছে পেঁয়াজ, কাচাঁ মরিচসহ সবজির দাম যেন পাল্লা দিয়ে বাড়ছে। ঠেকানো যাচ্ছে না এর দাম। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে বেড়েছে ২৫ টাকা। বেগুনসহ প্রায় সবজির দাম কেজিতে ১০/২০ টাকা বেড়েছে। ক্রেতারা বলছেন, আগুন লেগে গেছে বাজারে। শাকের দামও বাড়ছে। ২০ টাকায় কোনো শাকের আঁটি পাওয়া যায় না। বিক্রেতারা বলছেন, বন্যায় দেশের বিভিন্ন এলাকা ভেসে গেছে। সরবরাহ কমে গেছে। এ জন্য দাম চড়া। শুক্রবার সরেজমিন দেখা গেছে, কাউখালীর সাপ্তাহিক হাটে সবজির দাম অনেক চড়া। বাজারে পেঁযাজ ১১০ টাকা কেজি, রসুন ২২০ টাকা, আদা ৪৫০ টাকা, কাঁচাবিস্তারিত পড়ুন
