প্রধান সূচি

Friday, July 5th, 2024

 

পাইকগাছায় জনপ্রিয়তা পাচ্ছে ওলকচু চাষ

কম খরচে বেশি ফলন পাওয়ায় বাণিজ্যিক ভিত্তিক ওলকচুর চাষ দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। পাইকগাছা উপজেলার মাটি ওলকচু চাষের উপযোগী। চলতি বছর উপজেলাতে প্রায় ৩ হেক্টর জমিতে ওলকচু চাষাবাদ করেছেন কৃষকরা। জানা গেছে, চৈত্র মাসে জমিতে ওলকচুর বীজ রোপণ করতে হয়। ওলকচুর পূর্ণতা পেতে পুরো ৬ মাস সময় লাগে। সেই হিসেবে জমি থেকে ভাদ্র মাসে ওলকচু উত্তোলন করা যাবে। এ সময়ে ওলকচু চারা ওজনের ৪/৫ গুণ বৃদ্ধি পেয়ে একেকটি ওলকচু ৮/১০ কেজি পর্যন্ত হয়ে থাকে। বাণিজ্যিকভাবে চাষাবাদ করা ওলকচু অত্যন্ত সুস্বাদু। কোন রকম গলা জ্বালা করে না। এ কারণে বাজারে এবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় এক মঞ্চে ৮ উপজেলা চেয়ারম্যান

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি দোয়া অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত হয়েছেন ৮ উপজেলা চেয়ারম্যান। বৃহস্পতিবার বিকেলে মঠবাড়িয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট বায়জিদ আহমেদ খানের প্রথম কর্মদিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পিরোজপুর জেলার ৭টি উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও পার্শ্ববর্তী বরগুনার জেলার পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান উপস্থিত হন। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিততে অনুষ্ঠানটি যেন এক মিলনমেলায় পরিণত হয়। দোয়া পূর্ব মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial