প্রধান সূচি

Monday, July 1st, 2024

 

মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের জেলা পর্যবেক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) জেলা পর্যবেক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে তথ্যকেন্দ্র (তথ্য আপা প্রকল্প) পিরোজপুরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মাধুবী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর তথ্য ও সেবা কেন্দ্র (তথ্য আপা) কর্মকর্তা সুমী সিকদার, সাংবাদিক এ কে আজাদ, ফসিউল ইসলাম বাচ্চু। উল্লেখ্য, এ প্রকল্পের মাধ্যমে গ্রামীন সুবিধাবঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial