Sunday, June 16th, 2024
স্বরূপকাঠীতে এমপির আদেশ উপেক্ষা করে খাজনা নেয়া হচ্ছে কোরবানীর গরুর হাট থেকে
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ এর আদেশ উপেক্ষা করে অস্থায়ী গরুর হাট থেকে খাজনা তোলা হচ্ছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ওই হাট বসানো হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির লোকেরা হাটগুলো ইজারা নিয়ে হাজারে দুই পার্সেন্ট, তিন পার্সেন্ট খাজনা তুলছেন। তারা বলছেন, উপজেলা ইউএনও অফিস থেকে স্কুল উন্নয়নের জন্য ইজারা এনে হাজারে দুই পার্সেন্ট টাকা রাখা হচ্ছে। এতে মাঠে আসা গরু ক্রেতাদের মধ্যে উত্তেজনা তৈরী হচ্ছে। তবে ইউএনও অফিস বলেছেন, আমরা গরুর হাটের কোন ইজারা দেইনি। জানা গেছে, চলতি বাংলা সালের পহেলা বৈশাখ থেকে নেছারাবাদবিস্তারিত পড়ুন
