Thursday, May 30th, 2024
ঘূর্ণিঝড় রেমালের তান্ডব
বিদ্যুৎ ও সুপেয় পানির সংকটে নাকাল পিরোজপুরবাসী
ঘূর্ণিঝড় রেমাল ৪ দিন অতিবাহিত হলেও বিদ্যুৎ ও সুপেয় পানির সংকটে নাকাল পিরোজপুরবাসী। প্রায় ৩৬ ঘন্টা পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হলেও এখনো জেলার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। তাছাড়া নি¤œাঞ্চল থেকে এখনো পানি পুরোপুরি নেমে না যায়ায় পানিবন্দি মানুষের দুর্ভোগের শেষ নেই। বিদ্যুৎ সংযোগ চালু না হওয়ায় চরম দূর্ভোগে আছেন এসব এলাকার সাধারণ মানুষ। বিদ্যুৎ সরবরাহ বিপর্যয়ের ফলে পিরোজপুর পৌর শহর এলাকায় পানি সরবরাহ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। দেখা দিয়েছে ব্যাপক পানি সংকট। তবে পৌরসভা নিজস্ব জেনারেটর দিয়ে অল্প অল্প করে পানি সরবরাহ করে চলছেবিস্তারিত পড়ুন
ফিলিস্তিনের আবেগ এবং অসহায়ত্ব নিয়ে বাণিজ্য করা কতটা নৈতিক ?
ফিলিস্তিনের গাজায় সাত মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৭৯ হাজার। শুধু হাসপাতালে আসা হতাহতের ভিত্তিতে এ পরিসংখ্যান দিচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু ইসরায়েলের অব্যাহত হামলা এবং যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় অনেক মরদেহ হাসপাতালে আনা সম্ভব হচ্ছে না। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৫ হাজার শিশু ও ৯ হাজারের বেশি নারী রয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ১০ হাজারের মতো মরদেহ এখনো ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার নিচে পড়ে আছে। এদিকে রাফার পূর্ব ও মধ্যাঞ্চলের পাশাপাশি উত্তরবিস্তারিত পড়ুন
শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
পিরোজপুরে ১ জুন শনিবার অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এদিন জেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৬৮৭টি শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৯ হাজার ৫০৪টি শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. সিজানুর রহমান। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা, আরিফ হাসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.সাজিয়া নওরিনসহ পিরোজপুরে কর্মরতবিস্তারিত পড়ুন
প্রসঙ্গ : ঘূর্ণিঝড় রেমাল
অকোজো পানির পাম্প …
ঘূর্নিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বসে পিরোজপুর জেলাশহর জেলার সর্বত্র পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। ফলে জেলার শহরসহ বিভিন্ন এলাকার বাসাবড়ির পানির পাম্প পানিতে ডুবে যায়। ফলে বেশীরভাগ পানির পাম্পই অকেজো হয়ে পড়ে। আর এসব পানির পাম্প সাড়াতে (ঠিক) পিরোজপুর পৌর শহরে টেকনিশিয়ানের দোকানে রীতিমতো ভীড় জমে গিয়েছে। পানির পাম্প মেশিন সাড়ানোর টেকনিশিয়ানরাও হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন টেকনিশিয়ান মো. রফিক।
