Tuesday, May 14th, 2024
কাঁঠালিয়ায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
ঝালকাঠির কাঁঠালিয়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ণ প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. ইমরান বিন ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) সঞ্জয় দাস, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মো. রায়হানুল ইসলাম, ওসি (তদন্ত) সমির কুমার দাস, পরিবার পরিকল্পনা অফিসার মো. দেলোয়ার হোসেন, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রেজাউলবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মৎস্যজীবিদের মাঝে জাল ও বকনা বাছুর বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মৎস্যজীবিদের মাঝে জাল ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য বিভাগের বাস্তবায়নে দেশীয় মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০ জন মৎস্যজীবিকে বৈধ্য জাল ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবীর বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১৬ জন মৎস্যজীবির মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, দেশীয় প্রজাতির মাছ ও শামুক উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক আসলাম হোসেন শেখ, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাবিস্তারিত পড়ুন
