প্রধান সূচি

Monday, May 13th, 2024

 

আবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন মিরাজুল ইসলাম

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মিরাজুল ইসলাম। ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ২০১৯ সালে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। মো. মিরাজুল ইসলাম ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজের ছোট ভাই। রিটার্নিং অফিসার মাধবী রায় জানান, ভান্ডারিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে হলফনামায় ভুল তথ্য দেওয়ায়বিস্তারিত পড়ুন


সন্ত্রাস দমনে বাংলাদেশের প্রশংসায় যুক্তরাষ্ট্র

সন্ত্রাস দমনে বাংলাদেশ ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। সন্ত্রাস দমনে রোল মডেল হিসেবে বাংলাদেশ এখন পরিচিতি লাভ করেছে। এর পেছনে অন্যতম কারণ হলো রাষ্ট্রের মূলনীতি, বঙ্গবন্ধুর আদর্শ এবং প্রধানমন্ত্রীর অসাম্প্রদায়িক মানসিকতা। বাংলাদেশকে অস্থিতিশীল ও অকার্যকর করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং অপতৎপরতার উদাহরণ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে তৎপর সন্ত্রাসীগোষ্ঠীগুলো সবই এ দেশের অভ্যন্তরে গড়ে ওঠা সন্ত্রাসবাদী। তারা কখনো জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), কখনো হরকাতুল জিহাদ, কখনো আল্লাহর দল ইত্যাদি নাম ধারণ করেছে। ঢাকার গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয়, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে, সিলেটের আতিয়া মহলসহ বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসবাদীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial