Friday, May 10th, 2024
দেশের অসংখ্য শিশু-কিশোরদের অপরাধ জগৎ থেকে বের হয়ে আলোর পথে ফিরে আনতে রাষ্ট্র দায়বদ্ধ
আধুনিক বিশ্বের অসংগঠিত সমাজ ব্যবস্থায় দ্রুত শিল্পায়ন ও নগরায়নের নেতিবাচক ফল হলো কিশোর অপরাধ। বর্তমানে দেশজুড়ে ভয়ঙ্কর যে সব অপরাধ সংঘটিত হচ্ছে এর অধিকাংশের সঙ্গে জড়িত রয়েছে উঠতি বয়সের কিশোর। ছিনতাই, মাদক বিক্রি ও অস্ত্র বহনসহ নানা অপরাধমূলক কাজে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের পরিবার বিচ্ছিন্ন কিশোরদের লিপ্ত থাকার উদ্বেগজনক তথ্য পত্র-পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এর পেছনে কাজ করে এক শ্রেণীর শক্তিশালী সন্ত্রাসী ও অপরাধী চক্র। একদিকে যেমন সন্ত্রাসী চক্রের সদস্যরা দারিদ্র্যের সুযোগ নিয়ে নিম্নবিত্ত, ছিন্নমূল পরিবারের কিশোরদের অর্থের প্রলোভন দেখিয়ে নিজেদের দলে টানছে। আবার, একইভাবে বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের দল ভারিবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে প্রতিবন্ধি মেয়েকে ধর্ষনের অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইদেলকাঠি গ্রামে একটি প্রতিবন্ধি মেয়েকে (৩৫) ধর্ষনের অভিযোগে যগতীশ সূতার (৫০)নামে একজনকে থানায় নিয়ে গেছে পুলিশ। শুক্রবার ভোরে পুলিশ খবর পেয়ে অভিযুক্ত যগতীশকে থানায় নিয়ে যান। বৃহস্পতিবার রাতে জলাবাড়ী ইউনিয়নের ইদেলকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। ধর্ষিতা প্রতিবন্ধি মেয়েটি ওই গ্রামের সাধনা মিস্ত্রীর মেয়ে। সাধনা মিস্ত্রী গ্রামের ইদেলকাঠি বাজারের একজন অসহায় চা দোকানি। তিনি তার মেয়ের ধর্ষকের উপযুক্ত বিচার দাবি করেছেন। পুলিশ বলেছে, খবর পেয়ে অভিযুক্ত যগতীশকে ধরে এনেছি। এখন মামলার অপেক্ষায় আছি। প্রতিবন্ধির পরিবারের পক্ষ থেকে কেউ এসে মামলা দিলেই তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা চলমান থাকবে। সাধনাবিস্তারিত পড়ুন
