প্রধান সূচি

Thursday, May 9th, 2024

 

স্বরূপকাঠীতে মাদরাসার একাধিক ছাত্রকে টার্গেট করে বলাৎকারের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মাগুরা ছালেহিয়া ফোরকানিয়া হাফিজিয়া দ্বিনীয়া মাদরাসার একাধিক শিশু ছাত্রকে টার্গেট করে বলাৎকারের অভিযোগ উঠেছে ওই মাদরাসার বেল্লাল হোসেন নামে এক শিক্ষকের বিরুদ্ধে। বেল্লাল হোসেন কাউখালি উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বাসিন্দা। মধ্য রাতে যখন মাদরাসার শিশুরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকতো, ঠিক তখনি শিশুদের ইচ্ছার বিরুদ্ধে ভয় দেখিয়ে বলাৎকার করতো শিক্ষক মো. বেল্লাল হোসেন। ভুক্তভোগী শিশুরা শিক্ষক বেল্লালের নিয়মিত যৌন নীপিড়ন সইতে না পেরে অভিবাভকদের জানায়। বুধবার সন্ধ্যার পরে অভিবাভকরা মাদরাসার সামনে এসে জড়ো হয়ে ওই শিক্ষকের বিচার দাবি করেন। এ ঘটনায় ওই শিক্ষককে আইনের হাতে তুলে না দিয়েবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় পেনশন স্কিম মেলার উদ্বোধন

‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ এ শ্লোগানে পিরোজপুরের ভান্ডারিয়ায় শুরু হয়েছে সর্বজনীন পেনশন স্কিম মেলা-২০২৪। এই উপলক্ষে ভান্ডারিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন এই পেনশন স্কিম মেলা, হেল্প ডেস্ক ও রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাত রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন ও পৌর মেয়র ফায়জুর রশীদবিস্তারিত পড়ুন


শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা

বৈশ্বিক সম্পর্কের জটিলতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের মধ্যে প্রায়ই এমন জটিলতা দেখা দেয়, স্বাভাবিকভাবে যার ব্যাখ্যা দেওয়া কঠিন। বিশ্বব্যাপী দৃশ্যমান বিভিন্ন জটিলতার মধ্যে বেশ কিছু দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা এবং দ্বন্দ্ব দুটোই দেখা যাচ্ছে। শ্রম অধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের প্রশংসনীয় অগ্রগতির পরও এই বিষয়টিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবে দেখছে না। এমন বৈপরীত্যকে বিশ্লেষণ করতে হলে অবশ্যই পররাষ্ট্রনীতির সহজ-সরল ব্যাখ্যাগুলো অতিক্রম করে এই সম্পর্কের বহুমুখী মাত্রা অন্বেষণ করতে হবে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্রম অধিকার রক্ষায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি। বছরের পর বছর ধরে পোশাক শিল্পের শ্রমিকদের কাজের অবস্থার উন্নতি,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial