Thursday, March 21st, 2024
কেতাবে আছে, গোয়ালে নাই
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান আসে রহমত আর বরকতের অবারিত ধারা নিয়ে। এ মাসের ফজিলত অনেক। ধর্মীয় বিবেচনায় রমজান মুসলমানদের কাছে সবচেয়ে মূল্যবান মাস। তবে বাংলাদেশের বাজারে গেলে বোঝা যায় রমজান আসলেই সবচেয়ে মূল্যবান মাস। সবকিছুর দামই বাড়ে রমজানে। আর রমজানে বরকত হয় শুধু ব্যবসায়ীদের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে আগে থেকেই বাজার চড়া ছিল। রমজান আসায় বাজারে যেন আগুন লেগেছে। ব্যবসায়ীদের জন্য বরকতের মাস রমজান নির্দিষ্ট আয়ের মানুষদের জন্য দারুণ কষ্ট বয়ে এনেছে। এমনিতে নিয়মিত আয়-ব্যয়ের হিসাব মেলাতেই যেখানে হিমশিম দশা, সেখানে রমজান এলে চাহিদা বাড়ে, সঙ্গে বাড়ে দাম। তখনবিস্তারিত পড়ুন
পিবিআই’র অভিযানে লুটকৃত ৭টি গরু উদ্ধার : গ্রেফতার-১
পিরোজপুরে অস্ত্রের মুখে খামার মালিককে জিম্মি করে লুট করে নেওয়া ১৩টি গরুর মধ্যে ৭টি গরু উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের রিয়াজ হাওলাদারের খামার থেকে এসব গরু লুট হয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা উপজেলার বাগমারা ও নৈহাটি গ্রামে পিরোজপুর পিবিআই এর একটি টিম অভিযান চালিয়ে লুটকৃত ১৩টি গরুর মধ্যে ৫টি গরু ও ২টি বাছুর উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আল মামুন (২১) নামে ১ জনকে গ্রেফতার পিবিআই। গ্রেফাতারকৃত ব্যক্তি রুপসা উপজেলার নৈহাটি গ্রামের কামাল শেখের ছেলে। সে পেশায়বিস্তারিত পড়ুন
