Wednesday, March 20th, 2024
বাজারের শুভ উদ্যোগগুলো আরও দীর্ঘ হোক
এবার রোজার আগে খিলগাঁও খলিলের মাংসের কথা খুব শোনা গেলো। টেলিভিশনে লাইভ হলো। লোকজন লাইন দিয়ে মাংস কিনলো। এর পর তার দেখা দেখি আরও অনেককে একই রকম উদ্যোগ নিতে দেখা যাচ্ছে। তারা কেউ কেউ খলিলের চেয়েও কম দামে মাংস বিক্রি করেছেন। দিন দিনে আরও উদ্যোগ আসছে। কিন্তু ঢাকায় খলিলের মত প্রচার এখনও কেউ পাননি। প্রথম উদ্যোগ বলে কথা। আসলে কেউ কোন উদ্যোগের শুরুতে থাকলে তিনি সব সময় কিছু সুবিধা এমনি এমনি পাবেনই। অন্যরাও স্বেচ্ছায় সেই সুবিধা দেবেন। মোদ্দাকথা প্রথম উদ্যাক্তকে সবাই সম্মান করেন। কারণ আর কিছু নয়, তার সঙ্গগুণেই অনেকেইবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় পিকআপে করে গরু চুরি : তিন চোর আটক
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলায় এক গৃহস্থের বাড়ি থেকে একটি গাভী চুরি করে পালাচ্ছিলেন চোর চক্রের সদস্যরা। টের পেয়ে যান গৃহস্থ। এরপর গৃহস্থ ও প্রতিবেশীরা ধাওয়া করেন পিকআপসহ চোর চক্রের ৩ সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের সিকদারবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ভান্ডারিয়া উপজেলার নদমুলা জুগিরখাল এলাকার শহিদুল মৃধার ছেলে আ. রহমান মৃধা (৩৫), পাশর্^বর্তী রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের শাহেব আলী হাওলাদারের ছেলে পিকআপ ড্রাইভার হাসিবুর হালাদার (৩৫) এবং কৈবতখালী গ্রামের সালাম হাওলাদারের ছেলে পিকআপের হেলপার রনি হাওলাদার (২০)। গাভীটিরবিস্তারিত পড়ুন
