Monday, March 11th, 2024
দেবর-ভাবীর দ্বন্দ্বে আবারও ব্র্যাকেটে জাতীয় পার্টি
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। শুধু এবার নয়, নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপির অনুপস্থিতির সুযোগে দশম জাতীয় সংসদ থেকেই প্রধান বিরোধী দলের আসনটি জাতীয় পার্টির দখলে। রাজনীতিতে সাধারণত ক্ষমতাসীন দলের জনপ্রিয়তা কমে, বিরোধী দলেরটা বাড়ে। কিন্তু বাংলাদেশে ঘটেছে উল্টো ঘটনা। এখানে প্রধান বিরোধী দলের জনপ্রিয়তা নিয়মিত কমছে। দশম সংসদে জাতীয় পার্টির আসন ছিল ৩৪টি, একাদশে ২২টি। আর দ্বাদশ সংসদে মাত্র ১১টি আসন নিয়ে বিরোধী দলের আসনে বসেছে জাতীয় পার্টি। তাও তারা সরকারি দলের অনুকম্পায় বিরোধী দলের আসনে বসার সুযোগ পেয়েছে। চাইলে সরকার ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে একটি গ্রুপবিস্তারিত পড়ুন
